হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

আজ মঙ্গলবার সন্ধ্যার আগে এনায়েতপুর থানার বেতিল চর ও শাহজাদপুর উপজেলার চর পোরজনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—এনায়েতপুর থানার খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের আবু তারার ছেলে আল-আমিন (২৮), শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৭)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এনায়েতপুর থানার বেতিল স্পার বাঁধ এলাকায় বেতিল চরে ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে চারজন আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফ হোসেন ও আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, সন্ধ্যার আগে আব্দুস সালাম জমিতে ধান কেটে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আব্দুস সালামের মৃত্যু হয়।

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

রাকসুর গণ-ইফতার, খরচের উৎস জানেন না জিএস-এজিএস

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি