হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ১৮ থেকে ২৫ ডিসেম্বর বইমেলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

ফাইল ছবি

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আগামী বুধবার (১৮ ডিসেম্বর)। মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী বিভাগীয় প্রশাসন শহরের কালেক্টরেট মাঠে এই মেলার আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মদিবসে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় সরকারি প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে।

জাতীয় গ্রন্থকেন্দ্র, মন্ত্রণালয় এবং রাজশাহী বিভাগীয় ও জেলাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মেলায় প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষণিক মেডিকেল টিম ও নিরাপদ সুপেয় খাবার পানির সুব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

রাকসুর গণ-ইফতার, খরচের উৎস জানেন না জিএস-এজিএস

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি