হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নকল প্রসাধনী তৈরির সময় গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির সময় মুনসুর আমিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় মুনসুরকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

মুনসুর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা। 

আজ রোববার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পুলিশ জানায়, বাড়িতে বসে নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি করছিলেন মুনসুর। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে আলামত হিসেবে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নকল প্রসাধনী তৈরির নানা সামগ্রী জব্দ করা হয়। 

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে মুনসুর জানিয়েছেন তিনি বিভিন্ন নামীদামি কোম্পানির স্টিকার, মোড়ক ও নকল প্রসাধনী তৈরির সামগ্রী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকেন। এরপর সেগুলো দিয়ে নকল প্রসাধনী তৈরি করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

রাকসুর গণ-ইফতার, খরচের উৎস জানেন না জিএস-এজিএস

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

‘অমুসলিম’ শিক্ষার্থীদের বাদ দিয়ে রাবি প্রশাসনের ‘গণ-ইফতার’