হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীর ভোটের প্রচারে সরকারি গাড়ি, অতিরিক্ত ডিআইজিকে তলব

বগুড়া প্রতিনিধি

স্ত্রীর নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহারের দায়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এ ঘটনায় তাঁকে বৃহস্পতিবার নির্বাচনী আদালতে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে। 
 
আজ বুধবার বগুড়া-১ আসনে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়। 

হামিদুল আলম মিলন বগুড়া-১ (সায়িয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র তবলা প্রতীকের প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী। তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে তবলা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোয় তাকে এ নোটিশ দেওয়া হয়। 

নোটিশে বলা হয়েছে, গত ২ জানুয়ারি দৈনিক বগুড়া অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, আপনি হামিদুল হক মিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন। আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী। চাকরি থেকে এক মাসের ছুটি নিয়ে একজন সরকারি কর্মকর্তা হয়ে এলাকায় এসে স্ত্রী শাহাজাদী আলম লিপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। 

এ ছাড়া আপনার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে পুরো নির্বাচনী এলাকা বিপর্যস্ত করে রেখেছেন। নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার করছেন। যা আপনার পেশাগত অসদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০০৮ এর ১৪ (১) (২) নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। 

এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, তা ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা সাড়ে ৩টায় আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব/ব্যাখ্যা দাখিলের নির্দেশ প্রদান করা হলো। 

এ বিষয়ে কথা বলতে অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

রাকসুর গণ-ইফতার, খরচের উৎস জানেন না জিএস-এজিএস

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি