হোম > সারা দেশ > পাবনা

পাবনায় স্বামীর বেধড়ক পিটুনিতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

পাবনা প্রতিনিধি

লাইলী খাতুনের মৃত্যুতে স্বজনদের কান্না। ছবি: আজকের পত্রিকা

পাবনার আটঘরিয়ায় স্বামীর বেধড়ক পিটুনিতে আহত স্ত্রী লাইলী খাতুন (৪৫) মারা গেছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মারধরের শিকার হন লাইলী খাতুন।

নিহত লাইলী খাতুন উপজেলার মাছপাড়া ইউনিয়নের কচুয়ারামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর কলহ বাধে। একপর্যায়ে স্বামী আব্দুল কুদ্দুস স্ত্রীকে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মারেন এবং লাঠি দিয়ে পেটান। এতে গুরুতর আহত লাইলী খাতুনকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত স্বামী পালিয়েছেন।

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িঘরে আগুন

পাবনার গ্রামে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙালেন সমর্থকেরা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর মাথার ওপর খুলে পড়ল ফ্যান

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা: গ্রেপ্তার ৩

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা