হোম > সারা দেশ > পাবনা

পাবনা মানসিক হাসপাতালে ৯ দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পাবনা প্রতিনিধি

আটক ও কারাদণ্ডপ্রাপ্ত ৯ জন দালাল। আজ রোববার সকালে পাবনা মানসিক হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

পাবনা মানসিক হাসপাতালে দালালমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। অভিযানে সেখান থেকে ৯ জন দালালকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় আজ রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালানো হয়। পরে‌ পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাসের কারাদণ্ড দেন।

আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মুকাররম হোসেন (৫০), মুনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৪২), ইসলামপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে হালিম শেখ (৪০), আব্দুল লতিফ মণ্ডলের ছেলে মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে শফিকুল শেখ (৫৫), শহিদ আলীর ছেলে ছাবিত আলী (১৯), মুনজির হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৩১), বুদেরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের মৃত ইসরাইল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

পুলিশ জানায়, দালালের কাছে প্রায় জিম্মি ছিল মানসিক হাসপাতাল। দূরদূরান্ত ১থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পড়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছিলেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে আটক করা হয় ৯ দালালকে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ‘আমরা শুধু সহযোগিতা করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।’

স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় সেই যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িঘরে আগুন

পাবনার গ্রামে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙালেন সমর্থকেরা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর মাথার ওপর খুলে পড়ল ফ্যান

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা: গ্রেপ্তার ৩

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা