হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে অর্ধশত ছাত্রীর অসুস্থতার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মুলাডুলি উচ্চবিদ্যালয়ের অসুস্থ ছাত্রী। ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চবিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্ত, মতামত ও সুপারিশ প্রতিবেদন দাখিলের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত এক পত্রে এই তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়।

পাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কাবেরী শাহ। কমিটির অন্য সদস্যরা হলেন ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আতাউর রহমান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইন্সপেক্টর জামাল উদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোলাইমান হোসেন।

তদন্ত কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে ইউএনও বরাবর প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

কমিটির সদস্য ড. জাহিদুল ইসলাম বলেন, বুধবার রাতেই তিনি হোয়াটসঅ্যাপে কমিটি গঠন-সংক্রান্ত চিঠি পেয়েছেন। শিগগিরই তদন্তের কাজ শুরু হবে।

উল্লেখ্য, গতকাল দুপুরে উপজেলার মুলাডুলি উচ্চবিদ্যালয়ের অর্ধশত ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে ৫৬ জন ছাত্রী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। এ ছাড়া হাসপাতালের বহির্বিভাগেও ছাত্রীরা চিকিৎসা নিতে আসে।

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িঘরে আগুন

পাবনার গ্রামে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙালেন সমর্থকেরা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর মাথার ওপর খুলে পড়ল ফ্যান

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা: গ্রেপ্তার ৩

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা