হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে নিখোঁজের পরদিন ভুট্টাখেতে মিলল শিশুর মরদেহ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে ভুট্টাখেত থেকে জুঁই খাতুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গজারগাড়ি বিলে লাশটি পাওয়া যায়।

জুঁই খাতুন পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বড় গারফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে নিখোঁজ হয় জুঁই খাতুন। খোঁজাখুঁজি করে তাকে পায়নি স্বজনেরা। আজ তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা চাটমোহর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন। তার শরীরে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপের চিহ্ন পাওয়া গেছে।

ধর্ষণে বাধা পেয়ে দাদি-নাতনিকে হত্যা করে শরিফুল

ঈশ্বরদীতে দাদি-নাতনি খুনের মূল আসামি গ্রেপ্তার

দাদি-নাতনি হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, দুই সন্দেহভাজন আটক

দাদি-নাতনি হত্যার ক্লু হাতে পেয়েছে পুলিশ: অতিরিক্ত ডিআইজি

চাটমোহরে এবার জামায়াতের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা

ঈশ্বরদীতে বাড়ির ফটকে দাদির রক্তাক্ত লাশ, অদূরে সরিষাখেতে নাতনির বিবস্ত্র মরদেহ

প্রতিবন্ধী রায়হানের কাঁধে সংসারের ভার

গ্রিসে পাঠানোর নামে ইরানে আটকে ৯ যুবককে নির্যাতনের অভিযোগ, মুক্তিপণ আদায়

চাটমোহরে টেন্ডার ঘিরে সংঘর্ষ: বিএনপির ৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ঈশ্বরদীতে গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেপ্তার