হোম > সারা দেশ > পাবনা

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত, ছেলেসহ আহত ২

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার চব্বিশ মাইল দুর্গাপুর এলাকায় আজ সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল দুর্গাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সুজানগরের নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তাঁর শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দুজন নিহত জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়ামকে (৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎

পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পাবনা থেকে পাটবোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি দুর্গাপুর এলাকায় পৌঁছালে পাশ দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে আরোহী জব্দুল শেখ ও তাঁর মেয়ে জুবাইয়া ঘটনাস্থলেই মারা যায়।

মোস্তাফিজার রহমান আরও জানান, এ ঘটনায় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়াম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাক জব্দ করে। ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িঘরে আগুন

পাবনার গ্রামে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙালেন সমর্থকেরা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর মাথার ওপর খুলে পড়ল ফ্যান

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা: গ্রেপ্তার ৩

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা