হোম > সারা দেশ > পাবনা

পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন হল থেকে গলায় রশিসহ অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবিপ্রবির নির্মাণাধীন হলের দশম তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, ‘ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। যদিও লাশটি মেঝেতে পড়ে ছিল।’

পুলিশ সুপার আরও বলেন, ‘মৃত ব্যক্তির গলায় দড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার কয়েক দিন পর লাশের ওজন বেড়ে দড়ি ছিঁড়ে নিচে পড়েছে। এখানো নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। সঙ্গে একটি স্মার্টফোন পাওয়া গেছে। পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে পাবিপ্রবির উপ-উপাচার্য ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি। পুলিশ লাশ নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

আরও খবর পড়ুন:

স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় সেই যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িঘরে আগুন

পাবনার গ্রামে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙালেন সমর্থকেরা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর মাথার ওপর খুলে পড়ল ফ্যান

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা: গ্রেপ্তার ৩

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা