হোম > সারা দেশ > পাবনা

ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন

পাবনা প্রতিনিধি

কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাবের পাবনা জেলা শাখার সভাপতি এ বি এম ফজলুর রহমান।

ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন কিছু অসাধু ব্যবসায়ী। বেশি মুনাফা লাভের আশায় তাঁরা এই অপকর্ম করছেন।

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িঘরে আগুন

পাবনার গ্রামে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙালেন সমর্থকেরা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর মাথার ওপর খুলে পড়ল ফ্যান

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা: গ্রেপ্তার ৩

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা