হোম > সারা দেশ > পাবনা

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুজন হলেন সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তাঁর স্ত্রী মৌ আক্তার (১৯)। গতকাল শুক্রবার বিকেল ৬টার দিকে নৌকা ডুবে তাঁরা নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে বেড়াতে যান অনেকে। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। হঠাৎ করে স্রোতের টানে ডুবে যায় নৌকাটি। পরে আশপাশের লোকজনের সহায়তায় সবাই নদী থেকে উদ্ধার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হন।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু শুক্রবার দুজনের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু করে সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িঘরে আগুন

পাবনার গ্রামে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙালেন সমর্থকেরা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর মাথার ওপর খুলে পড়ল ফ্যান

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা: গ্রেপ্তার ৩

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা