হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে মসজিদের পাশ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

মসজিদের পাশে একটি ময়লা জায়গায় অস্ত্র, গুলি খুঁজে পায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে সাত রাউন্ড তাজা গুলিসহ দুটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার পাকশী বাজারপাড়া জামে মসজিদের পাশে ময়লা জায়গা থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে অপরাধী চক্র নির্দিষ্ট কিছু এলাকায় অপরাধ সংগঠনের জন্য অস্ত্র-গুলি সঙ্গে নিয়ে চলাচল করছে—এমন গোপন সংবাদ পেয়ে আজ সন্ধ্যায় পাকশী শহরে অভিযান চালানো হয়। এ সময় পাকশী বাজারপাড়া জামে মসজিদের পূর্বপাশে প্লাস্টিকের বস্তায় মোড়ানো দুটি বিদেশি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এর আগে অপরাধী চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র-গুলি ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। ঘটনার পরপরই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় পুলিশি টহল জোরদার করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু ও অস্ত্রধারী শনাক্তে পুলিশের তদন্ত চলছে।

পাবনায় এবার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

‘বাইরে থেকে দরজা আটকে’ ঘরে আগুন, জানালা ভেঙে বেরোলেন দগ্ধ স্বামী-স্ত্রী

পাবনায় চায়ের দোকানে মুখোশধারীদের গুলি, আহত ২

কিশোরকে খুন করে ভ্যান ছিনতাই, অভিযোগ চাচাতো ভাই ও বন্ধুর বিরুদ্ধে

ট্রেনে উঠে ৮ মাস নিখোঁজ শিশু আবদুল্লাহ, অতঃপর...

নারী দিবস: অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন অনুজা

পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

যুগলকে গাছের সঙ্গে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

সাঁথিয়ায় যুবককে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে পা ভেঙে দিলে দুর্বৃত্তরা

ধর্ষণে বাধা পেয়ে দাদি-নাতনিকে হত্যা করে শরিফুল