হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে জলাশয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনায় সংঘর্ষে আহত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মহেলা গ্রামের হাসিনুর রহমান হাসু, আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফারুক হোসেন, রিপন হোসেন, মাহফুজুর রহমান ও মেহেদী হাসান সাগর। অন্যদের নাম জানা যায়নি। তবে তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের কামারবিলে একটি সরকারি পুকুর তিন বছরের জন্য ইজারা নেন হাসিনুর রহমান হাসু। ইজারা নেওয়ার পর বড়গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গং চুক্তিনামার মাধ্যমে হাসুর কাছ থেকে অংশীদার হন। পরে হাসু নিজেই পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা ফেরত দেওয়ার কথা বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার উভয় পক্ষ ওই পুকুরে মাছ ছাড়তে গেলে সংঘর্ষ হয় এবং এতে উভয় পক্ষের প্রায় ১০ জন রক্তাক্ত আহত হন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িঘরে আগুন

পাবনার গ্রামে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙালেন সমর্থকেরা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর মাথার ওপর খুলে পড়ল ফ্যান

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা: গ্রেপ্তার ৩

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা