হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত রিপন মিয়া উপজেলার কালেঙ্গা গ্রামের মৌলা মিয়ার ছেলে।

পুলিশের ধারণা, রিপনসহ একটি চক্রের কয়েকজন মিলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়েছিলেন। খুঁটিতে উঠে ট্রান্সফরমার খোলার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন ভোল্টেজের সংস্পর্শে রিপনের দুই হাত ঝলসে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। এই অবস্থায় লোকজনের হাতে ধরা পড়লে রিপন অন্যদের নাম-পরিচয় প্রকাশ করে দেবেন এই ভয়ে সঙ্গীরা তাঁকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। আশা করা হচ্ছে, ঘটনার রহস্য উদ্‌ঘাটনসহ অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু