হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্যোগে সহকর্মীর পাশে আনসার বাহিনী, কাটা হলো এক একর জমির ধান

নেত্রকোনা প্রতিনিধি

ধান কাটছেন আনসার-ভিডিপির সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে টানা বৃষ্টি ও শ্রমিকসংকটে পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় থাকা তিন আনসার সদস্যের প্রায় এক একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তাঁদের সহকর্মীরা। কর্মকর্তা ও নারী-পুরুষ সদস্যদের এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে প্রশিক্ষক মো. যুবায়ের আহমেদসহ ২০-২২ জন সদস্য উৎসবমুখর পরিবেশে ধান কাটার কাজে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমলপুর গ্রামের আনসার-ভিডিপি সদস্য মো. খায়রুল, মো. বুলেন মিয়া ও মো. দুলাল মিয়ার জমির ধান পাকলেও শ্রমিকসংকটে সময়মতো কাটতে পারছিলেন না। এর মধ্যে টানা বৃষ্টিতে ধান পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে পুরো ধান কেটে ঘরে তুলে দেন।

আনসার সদস্য বুলেন মিয়া বলেন, ‘এ সময় একজন শ্রমিকের মজুরি ৮০০ থেকে ১৫০০ টাকা। এত খরচ দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছিল না। বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার চিন্তায় ছিলাম। পরে কর্মকর্তাসহ অন্য সদস্যরা এসে ধান কেটে দিয়েছেন। আমরা খুবই কৃতজ্ঞ।’

ধান কাটছেন আনসার-ভিডিপির সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের তিন সদস্যের পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছিল। শ্রমিকের অভাবে তাঁরা কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে আমরা সবাই মিলে তাঁদের পাশে দাঁড়াই। সামান্য সহায়তা করতে পেরে ভালো লাগছে।’

স্থানীয়দের মতে, দুর্যোগের সময়ে সহকর্মীর পাশে দাঁড়িয়ে আনসার সদস্যরা যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা সমাজে ইতিবাচক বার্তা দেবে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু