হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

মো. কাকন আহমেদ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. কাকন আহমেদ (২৮) নামের এক যুবক মারা গেছেন। আজ বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাকন উপজেলায় নারন্দিয়া ইউনিয়নে দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১টার দিকে দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন কাকন। রাস্তায় একদল দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে। পরে কাকনের চিৎকারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে কাকনের মৃত্যু হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই ব্যক্তির লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু