হোম > সারা দেশ > নেত্রকোণা

প্রায় ৩ ঘন্টা পর ময়মনসিংহ–চট্টগ্রাম–নেত্রকোনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চট্টগ্রামগামী ট্রেনের লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল সচল হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন নগরীর কেওয়াটখালী এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, নেত্রকোনার মোহনগঞ্জ ও জারিয়ার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি কেওয়াটখালী এলাকায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও জারিয়ার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে তিনটি ট্রেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু