হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আসুক মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগীর নানাশ্বশুর বাদী হয়ে আসুক মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযুক্ত আসুক মিয়া উপজেলার পাঁচহাট বাজারে কলার ব্যবসা করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও তাঁর স্বামী ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। ফসল কাটার মৌসুম উপলক্ষে কয়েক দিন আগে গ্রামে ফিরে এক আত্মীয়ের ঘরে ছিলেন।

সকালে স্বামী হাওরে কাজে চলে গেলে স্থানীয় এক নারী ভুক্তভোগীকে আশ্রয়ণ প্রকল্পের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন অভিযুক্ত আসুক মিয়া। ঘরে ঢোকার পর স্থানীয় ওই নারী বের হয়ে গেলে দরজা বন্ধ করে আসুক মিয়া ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতন করেন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত আসুক মিয়া দৌড়ে পালিয়ে যান।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আসুক মিয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু