হোম > সারা দেশ > নেত্রকোণা

কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তারের পর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি

সাইফুজ্জামান কাজল। ছবি: সংগৃহীত

কোটি টাকা মূল্যের কোকেনসহ গ্রেপ্তারের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য সাইফুজ্জামান কাজলকে (৪৭) দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যক্রম এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাইফুজ্জামান কাজলকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ছবি: সংগৃহীত

সাইফুজ্জামান কাজল কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার আপন মামা। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী গ্রামের আব্দুল বারেকের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন।

গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ সাইফুজ্জামান কাজলকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘মাদকসহ যেকোনো অপকর্মে জড়িত থাকলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে এ ধরনের ব্যক্তির কোনো স্থান নেই।’

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু