হোম > সারা দেশ > নেত্রকোণা

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

বিজিবির হাতে আটক দুই ভাই-বোন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার রাতে উপজেলার বুরুংগা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বিজিবি বাদী হয়ে মামলা করে আটক দুজনকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক (২৪) ও মেয়ে রাবিয়া খাতুন (৩৬)। তাঁরা সম্পর্কে ভাই-বোন।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন বারোমারী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল। সুবেদার মনিরুজ্জামানের নেতৃত্বে টহলরত সদস্যরা সীমান্ত পিলার ১১১২-এর কাছাকাছি বাংলাদেশের ভেতরে বুরুংগা এলাকা দিয়ে দুই ব্যক্তিকে ভারতে যাওয়ার চেষ্টা করতে দেখেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুজনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের থানায় হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হান্নান বলেন, বিজিবির হাতে আটক দুই আসামিকে থানায় হস্তান্তরের পর আজ দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

নেত্রকোনায় তরুণীর মৃত্যুতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবিতে মানববন্ধন