হোম > সারা দেশ > নেত্রকোণা

ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে প্রাণ গেল বাবা-মায়ের

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় কাভার্ড ভ্যানচাপায় দম্পতি নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন, উপজেলা ছোছাউড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৪) ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও শ্যালককে নিয়ে উপজেলার ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে পাবই শেখপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাঁদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন ও তাঁর স্ত্রী মারা যান। অন্য দুইজন আহত হন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে স্থানীয়রা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু