হোম > সারা দেশ > নেত্রকোণা

ডেপুটি স্পিকারের ঈদ উপহার পেল দুর্গাপুরের চার শহীদ পরিবার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুর উপজেলার চার শহীদ পরিবারে গতকাল বিকেলে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চার শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার বিকেলে তাঁর পক্ষ থেকে চার শহীদ পরিবারের বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

শহীদ পরিবারের ঈদ আনন্দ নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে একটি করে কোরবানির খাসি, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলার চার সন্তান শহীদ হন। তাঁরা হলেন উমর ফারুক, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন।

উপহার পেয়ে আবেগাপ্লুত শহীদ পরিবারের সদস্যরা বলেন, ‘ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দুঃখে সব সময় আমাদের পাশে দাঁড়ান। এর আগেও তিনি নানাভাবে সহযোগিতা করেছেন। ঈদের আগে এই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত।’

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। এই বীর সন্তানদের পরিবারের পাশে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু