হোম > সারা দেশ > নেত্রকোণা

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, কৃষক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনা মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা (নয়াপাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঞ্জু মিয়া ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, মঞ্জু মিয়ার বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী শান্ত মিয়া বিরোধ চলছে। এ নিয়ে রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মঞ্জু মিয়া লাঠির আঘাতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, মঞ্জু মিয়া মারা গেছেন।

মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে তর্কাতর্কি চলছিল। এ সময় প্রতিবেশী আমীর হোসেনসহ তাঁর পক্ষের লোকজন আমার বাবার ওপর আক্রমণ করে। আমার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত কৃষকের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু