হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি

উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেড ডুবে যায়। নিখোঁজ দুই শ্রমিক হলেন—জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার দুপুর ২টা) ওই দুই শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি ছেঁছরাখালী বাজারের কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের কারণে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অপর দুজন নিখোঁজ রয়ে যান। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। তবে ভারী বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু