হোম > সারা দেশ > নেত্রকোণা

দুটি কিডনি বিকল মুর্শিদার, বাঁচার আকুতি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

শুয়ে আছেন অসুস্থ মুর্শিদা। পাশেই বসা দুই শিশুসন্তান ও তাঁর স্বামী। ছবি: আজকের পত্রিকা

মাত্র ২৭ বছর বয়স। সংসার, স্বামী ও দুই সন্তানের লালন-পালনে স্বপ্নে ভরা বয়সটা যেন এক অন্ধকার গহ্বরে আটকে গেছে মুর্শিদা আক্তারের। দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে তাঁর। প্রতিদিন কাটছে মৃত্যুভয়ের সঙ্গে লড়াই করে।

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার বাসিন্দা মুর্শিদা। বিয়ে হয় আট বছর আগে পাশের চণ্ডীগড় গ্রামে। স্বামী রুবেল মিয়া অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। অভাব-অনটন থাকলেও ছোট দুই ছেলেকে নিয়ে তাঁদের দিন ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু তিন মাস আগে মুর্শিদার কিডনিতে জটিলতা ধরা পড়ে। এখন তিনি আর নিজের শক্তিতে চলাফেরা করতে পারেন না।

স্বামী রুবেল মিয়া এখন একদিকে স্ত্রীর সেবাযত্ন, অন্যদিকে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। রুবেল মিয়া বলেন, ‘স্ত্রীর চিকিৎসা চালাতে ঋণ করতে হয়েছে। এখন আর পারছি না। সমাজের সহানুভূতিশীল মানুষদের কাছে সহযোগিতা চাই।’

তাঁদেরই এক স্বজন শারমিন আক্তার জানান, চিকিৎসকেরা বলেছেন মুর্শিদার একটি কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে, আরেকটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, সেই টাকাও এখন নেই। চিকিৎসা প্রায় বন্ধের পথে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো পথ নেই।

এখনো মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়নি তার দুই শিশু। তারা আঁকড়ে ধরে রেখেছে অসুস্থ মাকে। যেন মায়ের ছায়া হারিয়ে অনাথ হয়ে যেতে না হয়, সে আশাতেই সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন স্বজনেরা।

মুর্শিদা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি বাঁচতে চাই, আমার ছোট সন্তানগুলো মা-হারা হয়ে যাবে। আপনারা আমাকে সহায়তা করেন, আমাকে বাঁচান।’

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, মুর্শিদাকে বাঁচাতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। তা ছাড়া নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে। চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

এলাকাবাসী মুর্শিদার পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। তাদের আশা সরকার, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে মুর্শিদা আবারও সুস্থ জীবনে হয়তো ফিরতে পারবেন।

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর

নেত্রকোনা-২: লক্ষাধিক ভোটের ব্যবধানে ডা. আনোয়ারুল হক বিজয়ী

জীবনে কোনো দিন আবার ভোট দিতে পারব কল্পনাও করতে পারিনি: লুৎফুজ্জামান বাবর

ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭