হোম > সারা দেশ > নেত্রকোণা

টিসিবির চালের বস্তা পরিবর্তন করে কারসাজি, ডিলারের দোকান সিলগালা

নেত্রকোনা প্রতিনিধি

ডিলারের দোকান সিলাগালা করে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার খালিয়াজুরীতে টিসিবির চাল বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরার অভিযোগে ডিলারের দোকানে অভিযান চালিয়ে দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। তবে এই ঘটনায় কেউ আটক হননি। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় আব্দুস সালামের একটি দোকানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিসিবির মূল লাইসেন্স উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহাগ আজিমের নামে হলেও বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান কেস্টুর ছোট ভাই আব্দুস সালাম সেটি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। সম্প্রতি টিসিবির ভোক্তাদের মধ্যে বিতরণের জন্য গুদাম থেকে ১৯৯ বস্তা চাল উত্তোলন করা হয়। অভিযোগ রয়েছে, এসব চাল বিতরণ না করে ওই ডিলারের দোকানে মজুত রাখা হয়।

শুক্রবার দুপুরে নতুন বাজারে আব্দুস সালামের চাচার একটি পরিত্যক্ত দোকানের ভেতরে টিসিবির চালের বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় চাল ভরার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযান শেষে ইউএনও মো. নাদির হোসেন শামীম সাংবাদিকদের বলেন, বস্তা পরিবর্তনের অভিযোগে দোকানটি সিলগালা করা হয়েছে। দোকান খুলে চালের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোকানে ১০০ থেকে ১৫০ বস্তা চাল থাকতে পারে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, টিসিবির পণ্য নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। তাঁরা বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু