হোম > সারা দেশ > নেত্রকোণা

প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি

যুবরাজ চন্দ্র তালুকদার। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবরাজ চন্দ্র তালুকদার (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের আখড়া রোডে এই ঘটনা ঘটে। আজ রোববার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।

যুবরাজ সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার মদনাকান্দি গ্রামের দেবল চন্দ্র তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের কাচারি রোডের ব্যবসায়ী সুফল পালের মুদিদোকানে দেড় বছর ধরে কর্মচারীর কাজ করতেন যুবরাজ। শনিবার বিকেল ৪টার দিকে একটি ভ্যান নিয়ে আখড়া রোডের গুদামে মালামাল আনতে যান তিনি। দীর্ঘ সময় পার হলেও ফেরত আসেননি যুবরাজ। পরে সাড়ে ৫টার দিকে দোকানমালিক গিয়ে দেখেন, গুদামের ভেতর আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন যুবরাজ। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে মৃত্যুর পর যুবরাজের স্মার্টফোন থেকে তাঁর বন্ধুদের কাছে পাঠানো অসংখ্য খুদে বার্তা পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে এক মেয়ের সঙ্গে তাঁর সম্পর্কে বিচ্ছেদ হওয়ার বিষয়টি জানা যায়। এই কষ্টে তিনি আত্মহত্যা করতে পারেন বলেও ইঙ্গিত রয়েছে।

ওসি হাফিজুল ইসলাম বলেন, মৃত্যুর আগে যুবরাজ কোনো এক মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার বিষয়ে তাঁর বন্ধুদের অসংখ্য মেসেজ দিয়েছেন। এ নিয়ে তাঁর মনে অনেক কষ্ট ছিল। সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলামত দেখে এটিকে আত্মহত্যা মনে হয়েছে।

হাফিজুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে যুবরাজের বাবা, ভাই, ভগ্নিপতি, সেখানকার ইউপি সদস্যসহ পরিবারের অনেক সদস্য এসেছিলেন। এ বিষয়ে কারও বিরুদ্ধে তাঁদের অভিযোগ নেই। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু