হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নকল মোড়কে সয়াবিন তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

খোলা সয়াবিন তেল বোতলে ভরে ‘বোরাক’ নামের নকল মোড়কে প্রক্রিয়াজাতকরণ কারখানা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় খোলা সয়াবিন তেল বোতলে ভরে ‘বোরাক’ নামের নকল মোড়কে প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজল কুণ্ড (৩৭) নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মালামাল জব্দ করা হয়।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী নতুনবাজার এলাকায় ওই কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত কাজল কুণ্ড ওই উপজেলার সাহতা ইউনিয়নের যতীন্দ্র কুণ্ডের ছেলে এবং দেউলী নতুনবাজার এলাকার ব্যবসায়ী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ওই গুদামে খোলা সয়াবিন তেল ‘বোরাক’ নামের নকল মোড়কে ভরে বাজারজাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নকল মোড়কে ভরা তেলসহ প্রমাণ পায়। এরপর প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, পুলিশ সদস্য ও অন্যরা উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু