হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে কীটনাশক পানে এক ব্যক্তির মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কীটনাশক পানে শাহীন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার খুজিউড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে শাহীন মিয়া নিজ বসতঘরের বারান্দায় বসে সবার অগোচরে ফসলি জমিতে প্রয়োগের কীটনাশক পান করেন। কীটনাশক পানের পর ভুক্তভোগীর স্ত্রী লিজা বেগম তাঁকে ছটফট করতে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে বাড়ির অন্য লোকেরা ছুটে আসেন এবং ভুক্তভোগীকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে শাহীন মিয়া মারা যান।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আজ রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু