হোম > সারা দেশ > নেত্রকোণা

ধান-চাল ক্রয়ে এবার লটারি থাকছে না: খাদ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

জেলা শহরের পাবলিক মিলনায়তনে বক্তব্য দেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। ছবি: আজকের পত্রিকা

খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেছেন, সরকারিভাবে ধান-চাল ক্রয়ে এবার কোনো লটারি থাকছে না। কৃষকেরা যত ইচ্ছে তত ধান গুদামে বিক্রি করতে পারবেন।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনায় ধান-চাল ক্রয় কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আয়োজন করে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষকেরা যেন তাঁদের উপকরণগুলো সহজে পান, তাঁরা যেন তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে কাজ করছে সরকার। কৃষকদের পরিবারও যেন সুখে-শান্তিতে থাকে, সে লক্ষ্যে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, কৃষকেরা তাঁদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিতে পারবেন। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না। সরকার এ বিষয়ে নজর রাখছে।

আবদুল বারী বলেন, কৃষকের সুবিধার্থে এবার নির্ধারিত সময়ের আগেই সরকার ধান-চাল সংগ্রহ শুরু করেছে। কৃষককে সহায়তার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার। প্রয়োজনে সহযোগিতার মেয়াদ আরও বাড়ানো হবে।

এর আগে বিকেলে কৃষকের ক্ষতি নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সঠিক তথ্য না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। তাহলেই সঠিক চিত্রটা উঠে আসবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল হক, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের এমপি মাছুম মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নুরু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমানসহ কর্মকর্তারা।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু