হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার আমতলী ব্রিজ এলাকায় আজ সোমবার (১ জুন) সকাল ৬টায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের জীবন আলী (৩২) ও হিরা (২৭)। এ সময় সাইফুল ইসলাম নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সকালে তিনজন একটি মোটরসাইকেলে করে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা সবাই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়েন জীবন আলী ও হিরা। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরা মারা যান। আহত হন সাইফুল ইসলাম নামের একজন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি মাহাবুবুর রহমান আরও জানান, ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে চলে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

সংস্কারে নিম্নমানের ইট বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি