হোম > সারা দেশ > নাটোর

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোর সদরের বড়ভিটা ভেদরার বিলসংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে এক নারীর (২১) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নারীর পরিচয় জানা যায়নি। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্নসহ গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভেদরার বিলের মধ্যে পুকুরপাড়ের পরিত্যক্ত একটি টিনের ঘরে রক্তাক্ত অবস্থায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে এবং গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত নারীর পরিচয় শনাক্ত করাসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি