হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে হাসপাতালে ঢুকে রোগীকে মারধর

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে একদল দুর্বৃত্ত টুটুল নামের এক রোগীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১ মে) রাতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোগী টুটুল জানান, হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত প্রায় ৯টার দিকে ৮-১০ জনের একটি দল পুরুষ ওয়ার্ডে ঢুকে তাঁকে ব্যাপক মারধর করে।

জানা গেছে, গতকাল সকালে উপজেলার খুবজিপুর ইউনিয়নের কালাকান্দর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে টুটুলের সঙ্গে তাঁর ভায়রাদের কলহ হয়। এর জেরে সকালে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে টুটুল আহত হন। পরে তিনি গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভায়রাদের সঙ্গে বিরোধের জের ধরে রাতে মারধরের ঘটনা ঘটেছে বলে মনে করছেন ভুক্তভোগী।

হাসপাতালের কয়েকজন রোগী জানান, হঠাৎ একদল লোক ওয়ার্ডে ঢুকে একজন রোগীকে মারতে শুরু করে। এতে অন্য রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের দাবি, হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে নিরাপত্তা জোরদার করা জরুরি।

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সংস্কারে নিম্নমানের ইট বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি