হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ধানের শীষে ভোট দিয়ে নিজেদের ‘পাকিস্তান’ প্রমাণের আহ্বান যুবদল নেতার

নাটোর প্রতিনিধি 

নির্বাচনী পথসভায় বক্তব্য দেন যুবদল নেতা আব্দুল মালেক। ছবি: সংগৃহীত

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপিকে ভোট দিয়ে নিজেদের ‘পাকিস্তান’ প্রমাণের আহ্বান জানিয়েছেন যুবদল নেতা আব্দুল মালেক। গতকাল বুধবার বিকেলে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্বাচনী পথসভায় তিনি এমন আহ্বান জানান। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আব্দুল মালেক হলেন উপজেলা যুবদলের সদস্যসচিব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুল মালেককে বলতে শোনা যায়, ‘সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ৬ ও ৯ নং ওয়ার্ডকে বলা হয় “পাকিস্তান”। কেন বলা হয় পাকিস্তান?’ জবাবে কর্মী-সমর্থকেরা পাল্টা স্লোগান দেন, ‘ধানের শীষ, ধানের শীষ।’ আব্দুল মালেক বলেন, ‘আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যাঁকে বিশ্বাস করেছেন, তাঁকে নমিনেশন দিয়েছেন। সুতরাং আমি বিএনপি করি। এর প্রমাণ ধানের শীষ। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব, আমরা পাকিস্তান।’ আব্দুল মালেক যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

জানতে চাইলে সিংড়া উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল মালেক বলেন, ‘বক্তব্যে দেওয়ার সময় ভুলক্রমে ওই শব্দটি বের হয়ে গেছে। আমি এ জন্য ক্ষমাপ্রার্থী।’

ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘বিষয়টি স্লিপ অব টাং। এটাকে এত গুরুত্ব দেবার কিছু নাই।’

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি