হোম > সারা দেশ > নাটোর

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মামুনুর রশীদ (৪০) নামের এক সেনাবাহিনীর সার্জেন্ট নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের বাহিমালি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মামুনুর রশীদ জেলার লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ছুটি শেষে আগামীকাল বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে অটোরিকশায় বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, মামুনুর রশীদ সেনাসদস্য হওয়ায় সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করবেন।

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি