হোম > সারা দেশ > নাটোর

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা দাবি, যুবকের অর্থদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি

কাজল হোসেন। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগে কাজল হোসেন (৪৫) নামে এক যুবককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন এই দণ্ডাদেশ দেন।

অভিযুক্ত কাজল হোসেন উপজেলা ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের পুরোনো ঈশ্বরদী গ্রামের বাসিন্দা।

সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের বাসিন্দা মোছা. রেবেকা বেগমের (৪৫) বাড়িতে এসে সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন কাজল হোসেন। বিনিময়ে তিনি ১০ হাজার টাকা দাবি করেন। এতে ওই নারীর সন্দেহ হলে তিনি বিষয়টি গ্রামের কিছু লোককে জানান।

পরে লোকজন এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারেন, ওই ব্যক্তি প্রতারণা করে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করায় অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংস্কারে নিম্নমানের ইট বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি