হোম > সারা দেশ > নাটোর

নাটোরসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

নাটোর প্রতিনিধি 

নাটোর শহরের কানাইখালি এলাকায় উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: আজকের পত্রিকা

নাটোরসহ দেশের বিভিন্ন জেলার ১৪টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শনিবার (৯ আগস্ট) নাটোর শহরের কানাইখালী এলাকায় উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে ভার্চুয়ালি দেশের আরও ১৩টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ প্রশাসন ও ক্রীড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক যুগোপযোগী করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। পরে উপদেষ্টা নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় নাটোর জেলার সব শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি