হোম > সারা দেশ > নাটোর

গায়েহলুদের দিন সড়কে প্রাণ গেল প্রকৌশলী বরের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

জুলফিকার আলী জিল্লু। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় জুলফিকার আলী জিল্লু (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফিকার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে। তিনি বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন।

জানা গেছে, আগামীকাল সোমবার জুলফিকারের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আজ ছিল তাঁর গায়েহলুদ। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বোন-ভগ্নিপতিকে বনপাড়া থেকে আনতে জুলফিকার প্রাইভেট কারে বাড়ি থেকে রওনা হন। বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এলে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জুলফিকার নিহত হন। তাঁর মৃত্যুর খবরে বিয়েবাড়িতে এখন কান্নার রোল উঠেছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি