হোম > সারা দেশ > নাটোর

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরের মশিন্দা চরপাড়া গ্রামে গতকাল দিবাগত রাতে ৯০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ। ছবি: আজকের পত্রিকা

নাটোরের গুরুদাসপুরে পূর্বশত্রুতার জেরে দুই উদ্যোক্তার প্রায় ৯০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় বৃহস্পতিবার গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উদ্যোক্তা জাহিদুল ইসলাম। অভিযোগে একই গ্রামের নূর ইসলাম, সাইফুল ইসলাম, সোহরাফ হোসেন রনজু, ইয়াছিন ও মোজাম্মেল হকসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী জাহিদুল ইসলাম ও বানী আমিন জানান, তাঁরা যৌথভাবে ১৮ বিঘা আয়তনের দুটি পুকুরে মাছ চাষ করছেন। পাশাপাশি অতিরিক্ত আয়ের আশায় পুকুরের পাড়ে প্রায় দুই হাজার কলাগাছ রোপণ করেছিলেন। কলা বিক্রি করে ভালো লাভের আশা করেছিলেন তাঁরা।

তাঁদের অভিযোগ, বুধবার রাত ১১টার দিকে অভিযুক্তরা পুকুরপাড়ে থাকা প্রায় ৯০০টি কলাগাছ কেটে ফেলেন। একই সঙ্গে একটি খড়ের গাদায় আগুন দেওয়া হয় এবং একটি সেচ মোটর নিয়ে যাওয়া হয়। এতে তাঁদের অন্তত সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

উদ্যোক্তারা জানান, ঘটনার পর তাঁরা পুকুরে থাকা মাছের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁরা বলেন, ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে, কিন্তু জীবিকার অবলম্বন ধ্বংস করে প্রতিশোধ নেওয়ার এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নূর ইসলাম ও সাইফুল ইসলাম। তাঁদের দাবি, এ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। পূর্বের বিরোধের জেরে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংস্কারে নিম্নমানের ইট বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩