হোম > সারা দেশ > নাটোর

পদ্মার তীরে ১০০ চায়না দুয়ারি ও ১৭০০ মিটার কারেন্ট জাল ধ্বংস

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পদ্মা নদীতে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০০টি চায়না দুয়ারি জাল, ১ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব জাল নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

গতকাল শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত। পরে সন্ধ্যায় পদ্মা পারে জব্দ করা বিভিন্ন জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অভিযানের সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলার দায়িত্বে নিয়োজিত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. তারেক হাসান মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন প্রমুখ। 

অভিযানের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন। তিনি বলেন, পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০০ চায়না দুয়ারি ও ১ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। 

নাজিম উদ্দিন আরও বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় যদি কোনো অসাধু মৎস্যজীবী মাছ ধরতে নামেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে।

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি