হোম > সারা দেশ > নাটোর

লিচুবাগানে বজ্রপাত, প্রাণ গেল গৃহবধূর

 গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে ইসমত আরা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে একটি লিচুবাগানে এ ঘটনা ঘটে।

ইসমত আরা একই গ্রামের আছাদ আলীর স্ত্রী। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় মৎস্য সমিতির সভাপতি সিহাব আলী বলেন, বিকেল ৪টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে যায়। এ সময় ইসমত আরা বাড়ির পাশে থাকা লিচুবাগানে কাজ করছিলেন। সেখানে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি