হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে চালকের হাত-পা বেঁধে ভ্যানগাড়ি ছিনতাই

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে অস্ত্রের মুখে মহরম আলী (৩৭) নামের এক ভ্যানচালকের হাত-পা বেঁধে তাঁর ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার নগর ইউনিয়নের কয়েন-মকিমপুর গ্রামীণ সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভ্যানচালক থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহরম আলী মকিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মহরম আলী ভোর সাড়ে ৪টার দিকে নিজ গ্রামের আবু হানিফের তিন মণ রসুন নিয়ে চানপুর হাটের উদ্দেশে রওনা হন। পথে সড়কের মাঝে কালভার্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত তিন-চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে চালক মহরম এবং রসুনের মালিক হানিফকে ভ্যানগাড়ি থেকে নামিয়ে পাশের ভুট্টাখেতে নিয়ে মারধর করে গামছা দিয়ে মুখ এবং রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তারা মহরমের ভ্যানগাড়ি ও আবু হানিফের তিন মণ রসুন নিয়ে চলে যায়।

সকাল সাড়ে ৬টার দিকে খেতের পাশে গোঙানির শব্দ শুনে পথচারীরা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামি ধরতে এবং ছিনতাই করা মালপত্র উদ্ধারে কাজ শুরু করেছে।

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি