হোম > সারা দেশ > নাটোর

নাটোরে গুদামে মিলল ১১ হাজার লিটার জ্বালানি তেল, লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি 

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বাজারে আজ সোমবার বিকেলে একটি গুদামে অবৈধভাবে মজুত করা বিভিন্ন ধরনের জ্বালানি তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

নাটোরের সিংড়া উপজেলায় গুদাম থেকে ১১ হাজার লিটার বিভিন্ন ধনের জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলতাফ শেখকে এক লাখ টাকা জরিমানা করা হয়। শেরকোল বাজারের আশা ট্রেডার্সে আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এই অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেলসংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুত করার খবর পেয়ে শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় দোকানের পাশের একটি বদ্ধ গুদাম থেকে বিভিন্ন ড্রামে অবৈধভাবে মজুত করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রল এবং ২ ব্যারেল লুব্রিকেন্ট পাওয়া যায়। সব মিলিয়ে সেখানে ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া গেছে।

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বাজারে আজ সোমবার বিকেলে একটি গুদামে অবৈধভাবে মজুত করা বিভিন্ন ধরনের জ্বালানি তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

আব্দুল্লাহ আল রিফাত আরও জানান, জ্বালানি তেল কেনার রশিদ দেখাতে না পারায় মেসার্স আশা ট্রেডার্সের মালিক আলতাফ শেখকে এক লাখ টাকা জরিমানা, অনাদায় দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মজুত করা তেল আগামী সাত দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এই জ্বালানি তেল বিক্রয়ের জন্য প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।

এর আগে ৭ মার্চ নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার নিঙ্গইন এলাকায় মাটির নিচে গর্ত করে রাখা ১০ হাজার লিটার ডিজেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় জড়িত তেল ব্যবসায়ী মো. রুবেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি