হোম > সারা দেশ > নাটোর

লালপুরে টিভি ডেলিভারি দিতে গিয়ে মেকানিক নিখোঁজ, লাশ মিলল সড়কে

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে সোহেল আলী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সোহেল আলী পুরোনো ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মেকানিক ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় একটি টেলিভিশন ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ হন তিনি। স্থানীয়রা বলছেন, সোহেলকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল সন্ধ্যায় একটি টিভি ডেলিভারি দেওয়ার জন্য দোকান থেকে এয়ারপোর্ট মোড় এলাকায় যান সোহেল। রাতে তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি করেও হদিস পাননি। আজ মঙ্গলবার সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় সোহেলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

ওসি আরও বলেন, পুলিশ গিয়ে সোহেলের লাশ উদ্ধার করে। এ সময় তাঁর নাকে রক্ত লেগে থাকতে দেখা যায়। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি