হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক রুবেল মিয়া (২২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

রুবেল উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রলিতে থাকা হৃদয় (২০) নামের আরেক শ্রমিক। স্থানীয়রা জানান, চালক রুবেল ইটবোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উল্টে যায়। এতে চালক রুবেল ইঞ্জিন ও বডির মাঝামাঝি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ‘ট্রলিচালকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার পরিবারের লোকজন এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা