হোম > সারা দেশ > নরসিংদী

প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে পল্লী বিদ্যুতের তার-যন্ত্রাংশ লুট

নরসিংদী সংবাদদাতা

ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়ে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়েছে একটি দুর্বৃত্ত চক্র। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার ঘোড়াশাল এলাকার ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন ওই উপকেন্দ্রে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেলে আসা পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা চলমান লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেলের কেব্‌ল ও রাইজারের তার কেটে নিয়ে যায়।

এ ঘটনায় পলাশ উপজেলার ভাগদী, রাজাবসহ অন্তত চারটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।

ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, ঘটনার পরপরই বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা