হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

আজ সকালে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত দল (ক্রাইম সিন ইউনিট)। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) সকালে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (ক্রাইম সিন ইউনিট) সদস্যরা। এর আগে শনিবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা স্টেশন এলাকার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁটুভাঙ্গা স্টেশন-সংলগ্ন এলাকায় টাইলস ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তাঁর স্ত্রী দোকানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, দোকানের শাটার নামানো থাকলেও তালা লাগানো ছিল না। পরে ভেতরে ঢুকে মেঝেতে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রফিকুল ইসলামের সঙ্গে কারও প্রকাশ্য বিরোধ ছিল কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁদের সন্দেহ।

স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে একজন ব্যবসায়ীর মরদেহ পাওয়া গেছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা