হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে চিংড়ি মাছে জেলি মেশানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি

পৌর শহরের বৌয়াকুড়ে এমপি মার্কেট এলাকার মাছের পাইকারি আড়ত থেকে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি মেশানোর দায়ে পরিমল দাস নামের এক পাইকারি মাছ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় ১২৩ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জনসমক্ষে ধ্বংস করা হয়। আজ সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড়ে এমপি মার্কেট এলাকার মাছের পাইকারি আড়তে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। তিনি জানান, চিংড়ি মাছে জেলি প্রবেশ করানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অভিযানের সময় বিপুল পরিমাণ জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জনসমক্ষে প্রায় ১২৩ কেজি মাছ ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, ১৩ মে সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল। তদন্তে জানা যায়, তিনি এই পাইকারি ব্যবসায়ীর কাছ থেকেই মাছ সংগ্রহ করেছিলেন।

জেলা প্রশাসনের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসিকিউশন ও সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা