হোম > সারা দেশ > নরসিংদী

শহীদ মিনারের পাশে পলিথিনে মিলল নবজাতক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পলিথিন মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে মনোহরদী সরকারি কলেজের শহীদ মিনারসংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটি উদ্ধার করা হয়। নবজাতকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানান, রোববার ভোরে কলেজের শহীদ মিনারসংলগ্ন স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক মাটিতে পড়ে ছিল। পথচারীরা তার কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় দেখতে পান। এ সময় চন্দনবাড়ী এলাকার শরীফ-শান্তা দম্পতি নবজাতটিকে সেখান থেকে নিয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নবজাতটি কন্যাসন্তান এবং এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, অসুস্থ নবজাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার অবস্থা আগের চেয়ে ভালো।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা